spot_img

― Advertisement ―

spot_img

ইবি শিক্ষিকা হত্যায় শিক্ষকদের রহস্যজনক নিরবতার সমালোচনা

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আসমা সাদিয়া লুনা হত্যাকাণ্ডে সারাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিরবতার সমালোচনা করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসমাভাবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত

মাভাবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(মাভাবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে ‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে। 

শনিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের সামনে দিবসটি উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আলোচনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাদিফুর রহমান, সহকারী অধ্যাপক আরজু আহমেদ, প্রভাষক ড. আব্দুল কুদ্দুস ও রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ ক্লাস টাইমে শিক্ষার্থীদের আড্ডায় দেখতে চান না ইবি উপাচার্য

আলোচনা শেষে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের স্মরণ করে দোয়া ও মোনাজাত করা হয়।