― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত...
প্রচ্ছদরাজনীতিনের্তৃত্বের নয় নীতির পরিবর্তন করতে হবে: জামাত নেতা

নের্তৃত্বের নয় নীতির পরিবর্তন করতে হবে: জামাত নেতা

ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেন, আমরা নেতার পরিবর্তন চাই না, আমাদেরকে নীতির পরিবর্তন করতে হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩ঘটিকায় সখিপুর মোড়স্থ ইউনিয়ন জামায়াত অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সখিপুর মোড়কে শহীদ হোসেন আলী চত্বরের নাম ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, মহান আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে পারলে দেশ শান্তিপূর্ন ভাবে গঠিত হবে। শুধু দেশ নয়, আল্লাহর বিধান যদি সারা দেশে প্রতিষ্ঠিত করা যায় তাহলে বিশ্ব সুন্দর ও শান্তিপূর্ন ভাবে গঠিত হবে। অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে মহানবী হযরত মোহাম্মাদ (স.) আগমন করেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে সেক্রেটারী আফসার আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, প্রভাষক ওমর ফারুক, জেলা কমিটির সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক।

আরও পড়ুনঃ সারাদেশে ভোক্তার ৫৫জেলায় ৬১টিমের মাধ্যমে বাজারে চালবে অভিযান

আরও ছিলেন, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ,উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোওয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, সখিপুর ইউনিয়ন সাবেক সভাপতি মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান, সোলাইমান নদভী, দেবহাটা উত্তর ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, ইউনিয়ন টিম সদস্য আব্দুর রব, কবির হোসেন, রবিউল ইসলাম, মফিজুল ইসলাম প্রমুখ। সন্ধায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতক্ষীরার কপোতক্ষ শিল্পী গোষ্ঠি ও দেবহাটার উদ্দীপন শিল্পী গোষ্ঠির শিল্পিরা সংগীত পরিবেশন করেন।