― Advertisement ―

spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে ১৫ অক্টোবর অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল।

অভিযুক্ত মোঃ জালাল (৪৮), পিতা-মৃত তোফাজ্জল হোসেন, বাথানপাড়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে একটি ওয়ানশুটারগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের কাছে গোয়েন্দা তথ্য আসে যে, সীমান্তবর্তী এলাকা থেকে এক ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে প্রবেশ করতে পারে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল ও আভিযানিক দল গোপন নজরদারি শুরু করে। সন্দেহজনক আচরণের কারণে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ সিলেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৪ দিনের আলটিমেটাম, ব্যর্থ হলে শোয়া কর্মসূচি

অভিযানটি বাখের আলী বিজিবি ক্যাম্প সংলগ্ন গরুর বিট এলাকার এক বাড়ির উত্তরে চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এই গ্রেফতারের মাধ্যমে র‌্যাব সীমান্ত এলাকায় অস্ত্র পাচার রোধে সফল একটি অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছে।