spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে বিনা লাভের সবজি বাজারে সাধারণ মানুষের ব্যাপক সাড়া

রামগঞ্জে বিনা লাভের সবজি বাজারে সাধারণ মানুষের ব্যাপক সাড়া

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিনা লাভের সবজি বাজার আয়োজন করে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে ভাট্রা ইউনিয়নের বিষ্ণুপুর তরুণ স্পোর্টিং ক্লাব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, তখন এই উদ্যোগ এলাকাবাসীর জন্য স্বস্তির কারণ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার(২১ নভেম্বর,) ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত পরিচালিত এই বাজারে প্রচলিত বাজার দামের চেয়ে ২০ থেকে ৩০ টাকা কমে নিত্যপ্রয়োজনীয় সবজি বিক্রি করা হয়। এখানে পেয়াজ ৯৬ টাকা, আলু ৬৮ টাকা, সীম ৮৮ টাকা, মূলা ৪৬ টাকা, কাঁচা মরিচ ৭৬ টাকা, টমেটো ১১৮ টাকা, এবং ধনেপাতা ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

স্থানীয়রা জানান, এত কম দামে বাজার করতে পেরে তারা অনেক খুশি। দূর-দূরান্ত থেকেও ক্রেতারা এসে বাজার করেছেন। তরুণ উদ্যোক্তারা জানান, এলাকার অসহায় মানুষের কথা বিবেচনা করেই এই উদ্যোগ। এবারের বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় শাক-সবজি উৎপাদন ব্যাহত হয়েছে। তাই মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য সরবরাহ করতেই তারা এই বাজার চালু করেছেন।

বিষ্ণুপুর তরুণ স্পোর্টিং ক্লাবের সদস্যরা জানান, তাদের ৩৫ জন সদস্য মাসে ২০০ টাকা করে চাঁদা দেন। এছাড়া প্রবাসীদের ডোনেশনের মাধ্যমে অর্থের সংস্থান করা হয়। তারা প্রতি সপ্তাহে বা অন্তত ১৫ দিন পরপর এই বাজার আয়োজনের পরিকল্পনা করেছেন।

আরও পড়ুনঃ ৪৯২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্থানীয় শিক্ষক মোঃ নজরুল ইসলাম এবং রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ ফারুক তরুণদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন। তারা মনে করেন, এমন উদ্যোগ তরুণ সমাজকে অন্যায় ও দুর্নীতি থেকে দূরে রাখার পাশাপাশি দেশের কল্যাণেও অবদান রাখবে।

এই উদ্যোগের ফলে রামগঞ্জের মানুষ শুধু সাশ্রয়ী বাজারের সুযোগই পাচ্ছে না, বরং তরুণ প্রজন্মও ইতিবাচক কাজের প্রতি অনুপ্রাণিত হচ্ছে।