spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে দুই চোর ধরে পুলিশে সোপর্দ 

ইবিতে দুই চোর ধরে পুলিশে সোপর্দ 

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পানির ট্যাপ চুরি করা অবস্থায় এক চোরকে হাতেনাতে ধরেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে ওই চোরের দেয়া তথ্য মতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজার থেকে আরেক চোরকে আটক করেন তারা।  

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে ২ চোরকে আটক করে নিরাপত্তা কর্মীরা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।  

আটককৃত ২ জন হলেন- কুষ্টিয়া সদরের কমলাপুর এলাকার গিয়াস আলীর ছেলে হায়দার আলী(২৭) ও একই উপজেলার চৌড়হাস এলাকার আব্দুল মোতালেবের ছেলে নাহিদ হাসান ধ্রুব(২৫)। 

জানা যায়, সোমবার বেলা একটার দিকে চোর হায়দার আলী বিজ্ঞান ভবনের তৃতীয় তলার ওয়াশরুমের পানির ট্যাপ খুলছিল। সেসময় দায়িত্বরত সিকিউরিটি গার্ড তাকে দেখে হাতেনাতে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। তার সাথে থাকা ব্যাগে একটি পানির ট্যাপ পাওয়া যায়। পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী ও সাংবাদিকদের সহযোগিতায় শেখপাড়া বাজারে অবস্থানরত চোরের সহকারীকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে নিরাপত্তা কর্মীরা। পরে বিকেল সাড়ে তিনটার দিকে তাদেরকে ইবি থানায় পুলিশে সোপর্দ করা হয়। 

আরও পড়ুনঃ মাত্র ৮ মাসেই কোরআনের হাফেজ  হলেন রামগতির ওমর ফারুক

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘আমরা মামলার বিষয়ে এখন অবধি কোন সিদ্ধান্ত নেইনি। আমরা পরে থানায় গিয়ে সিদ্ধান্ত নিব যাতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।’

উল্লেখ্য, গত ১৫/২০ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন থেকে প্রতিনিয়ত পানির ট্যাপসহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন। ফলে চুরি করা অবস্থায় চোরকে হাতেনাতে ধরে ফেলেন।