spot_img

― Advertisement ―

spot_img

পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আমিনুল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাজশাহী কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোসাঃ ইয়াসমিন আকতার সারমিন, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. শিখা সরকার এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে প্রফেসর মু. যহুর আলী বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের ত্যাগ আমাদের স্বাধীনতা অর্জনে সবচেয়ে মূল্যবান ভূমিকা রেখেছে।” তিনি ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী তাঁর বক্তব্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা ও স্বদেশপ্রেমের মূল্যবোধকে আরও সুসংহত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ ভালো সম্পর্ক চাইলে খুনি হাসিনাকে ফিরিয়ে দিন: সারজিস আলম

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার। তিনি ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বর্ণনা তুলে ধরে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রবন্ধের ওপর আলোচনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল মতিন। তিনি রাজশাহী কলেজের শহীদ বুদ্ধিজীবীদের পরিচিতি ও মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।

অনুষ্ঠানের সমাপ্তিতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুর রকিব।