spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনরামগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রামগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার অন্যতম বেসরকারি বৃত্তি প্রকল্প রামগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় রামগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫৫ টি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণির ৭শতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

রামগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জামিল ইউসুফ বাদলের সার্বিক তত্বাবধানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় সুষ্ঠুু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়। 

আরও পড়ুনঃ বুটেক্সে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে হল ফিস্ট

দুপুর আড়াইটায় রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফলাফল প্রকাশের মাধ্যমে ৫৪ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও সনদ প্রদান করা হয়।

এসময় রামগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।