― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাস১২ দিন শীতের ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকছে হল

১২ দিন শীতের ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকছে হল

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শীতকালীন ছুটি ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর থেকে ১২ দিনের ছুটিতে যাচ্ছে।

রবিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধকালীন সময়ে জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে।

আরও পড়ুনঃ চলতি মৌসুমে সার সংকটে লক্ষ্মীপুর, দাম বৃদ্ধিতে বিপাকে  কৃষক

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল জানায়, ছুটির মধ্যেও শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ যথারীতি খোলা রাখা হবে।

এ ছুটি শিক্ষার্থীদের শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপনের সুযোগ করে দেবে।