spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে সর্বশ্রান্ত তিন ভাই

রামগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে সর্বশ্রান্ত তিন ভাই

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে সংগঠিত আগুনে সর্বস্ব হারিয়েছেন তিন ভাই।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় কাঞ্চনপুর ইউনিয়নের শেফালিপাড়া গ্রামের ছেরাজুল হক শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সদ্য প্রবাস থেকে ফেরা সুমন জানান, বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে বিকট শব্দে তাদের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তার দুই ভাই রাজু ও সুজনের টিনশেড ঘরে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘরে থাকা নগদ টাকা, গুরুত্বপূর্ণ দলিলপত্র, পাসপোর্টসহ সমস্ত মূল্যবান সামগ্রী পুড়ে যায়। তিনি ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি করেন।

খবর পেয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি বসতঘর, একটি রান্নাঘর এবং ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুনঃ ইবিতে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

রামগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নুরুল্লাহ আবছার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।

এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন চরম সংকটে পড়েছে। স্থানীয়রা তাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।