― Advertisement ―

spot_img

বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘ছাত্র-শিক্ষক সংহতি’ কর্মসূচি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ‘সন্ত্রাস রুখতে ছাত্র-শিক্ষক সংহতি’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক...
প্রচ্ছদসারা বাংলাশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচন সম্পন্ন

শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচন সম্পন্ন

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

৩১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাবেক সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি এবং নুরুল ইসলাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।

সংগঠন সূত্রে জানা যায়, ২০০৯ সালের পর এটি প্রথমবারের মতো সরাসরি সদস্যদের অংশগ্রহণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচিত করার সম্মেলন। সবশেষ ২০০৯ সালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সরাসরি সদস্য সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়েছিল।

আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে স্মারকলিপি

এই নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রমে আরও গতিশীলতা আনবে বলে আশা প্রকাশ করেছেন সদস্যরা।