spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলারাজশাহীতে সাংবাদিকের ওপর বিএনপি কর্মীদের হামলার অভিযোগ

রাজশাহীতে সাংবাদিকের ওপর বিএনপি কর্মীদের হামলার অভিযোগ

পাভেল ইসলাম মিমুল, স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে বিজয় দিবস উদযাপন সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় ৬ নম্বর মাড়িয়া গ্রামের বিএনপি কর্মীদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পালি গ্রামে এই ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত সাংবাদিক সাহেদ হোসেন রাজু (৩০), মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরাম্যান হিসেবে কর্মরত। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিজয় দিবস উপলক্ষে পালি গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে সেখানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা ছিল। এই সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাহেদ হোসেন রাজু।

অনুষ্ঠান চলাকালীন রাত ৯টার দিকে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় অতর্কিতভাবে মাড়িয়া গ্রামের ছাদের ছেলে সাইদ, মাড়িয়া মৃধাপাড়া গ্রামের হাবলুর ছেলে আতিক, আদম আলীর ছেলে কুরবান আলী, মৃত লুতুর ছেলে জয়, মন্টুর ছেলে নাছিম আলী, আব্দুস ছালামের ছেলে জামিল উদ্দিনসহ ১০ থেকে ১২ জন মিলে সাংবাদিক রাজুর ওপর হামলা চালায়। তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুনঃ শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচন সম্পন্ন

আহত সাংবাদিক সাহেদ হোসেন বলেন, “বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে তারা আমার ওপর হামলা চালায়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।”

ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু হামলাকারীদের পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর সাংবাদিক সমাজ এবং স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।