― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলামধুপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

মধুপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে মোবাইল কোর্টের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধুপুর পৌর শহরের ময়মনসিংহ রোডে অবস্থিত হাবিব ফার্মেসিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

আরও পড়ুনঃ রামগঞ্জ প্রবাসী সিটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, কোটি টাকার প্রতারণার শিকার বিনিয়োগকারীরা

অভিযানকালে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং ওষুধ বিক্রেতাদের সতর্কতার সঙ্গে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।