spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদরাজনীতিনির্বাচিত সরকার ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ নেই: আমির খসরু

নির্বাচিত সরকার ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ নেই: আমির খসরু

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করার কোনো সুযোগ নেই। নির্বাচিত সরকারই স্থানীয় সরকার নির্বাচন করবে। বর্তমান সরকারের দায়িত্ব হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে বিএনপির দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

আমির খসরু বলেন, “আমরা ১৬ বছর ধরে যুদ্ধ করেছি জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। এখন যখন সেই সময় এসেছে, তখন কিছু শক্তি দেশের মালিকানায় বিশ্বাস করে না। তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতার অপব্যবহার করে টিকে থাকতে চায়। তারা আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে, অথচ এ বিষয়ে কোনো জাতীয় ঐক্যমত নেই।”

তিনি আরও বলেন, দেশের যাবতীয় সংস্কার সংসদে হবে। জনগণের রায় নিয়ে আমরা সংসদে গেলে ৩১ দফা সংস্কার পাসের চেষ্টা করব। অন্য দল যদি ম্যান্ডেট পায়, তারাও তাদের পরিকল্পনা সংসদে উপস্থাপন করবে। তাই সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়াকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা উচিত নয়।

বিএনপির এই নেতা বলেন, “দেশব্যাপী ধানের শীষের জোয়ার উঠেছে, এটি কেউ রুখতে পারবে না। দলের সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠন করবে।”

আরও পড়ুনঃ ইবিতে এমসি কলেজের ঘটনার প্রতিবাদ ও আওয়ামী দোসরদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এবং সদস্যসচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।