― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ, ‘জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান’: পাপিয়া

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।শনিবার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনবাবুডাইং আলোর পাঠশালায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

বাবুডাইং আলোর পাঠশালায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং আলোর পাঠশালায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীরা পরম মমতায় বাঁশ-কঞ্চি ও মাটি দিয়ে শহীদ মিনার নির্মাণ করে এবং বিদ্যালয়ের মাটির ভবনের দেয়ালে আলপনা একে দিবসটি উদযাপন করে।

অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীরা এক সপ্তাহ আগে থেকেই আয়োজনের প্রস্তুতি নেয়। দূরের জমি থেকে মাটি এনে দেয়াল লেপে, শহীদ মিনারের বেদী তৈরি করে এবং সেটিতে মনের মাধুরী মিশিয়ে নানা রঙের আলপনা আঁকে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল ‘ইচ্ছেমতো’ বিষয়ক চিত্রাঙ্কন, তৃতীয় শ্রেণির জন্য ‘জাতীয় পতাকা’ এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল ‘শহীদ মিনার’ আঁকার প্রতিযোগিতা।

আরও পড়ুনঃ নির্বাচিত সরকার ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ নেই: আমির খসরু

এছাড়া, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের ২১শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।