― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে ছাত্র ইউনিয়নের মাসিক পত্রিকা 'প্রজ্জ্বলন' এর মোড়ক উন্মোচন

ইবিতে ছাত্র ইউনিয়নের মাসিক পত্রিকা ‘প্রজ্জ্বলন’ এর মোড়ক উন্মোচন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের মাসিক পত্রিকা প্রজ্জ্বলন এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটি এ মোড়ক উন্মোচন করে।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে চিত্রকর্ম প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। আজকের অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। এছাড়া ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি ওবায়দুর রহমান আনাস, ক্রীড়া সম্পাদক তানিম তানভীরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সাদাত সালেহীন, দ্বিতীয় স্থান লাভ করেন ফারহানা লিমু এবং তৃতীয় স্থান অর্জন করেন তানভীর শেখ। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুনঃ ইবি জমিয়তে তালাবায়ের সভাপতি মাহমুদুল, সম্পাদক শামীম

মোড়ক উন্মোচন শেষে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “বর্তমানে লেখালেখির চর্চা কমে যাচ্ছে। ছাত্র সংগঠনগুলো যদি এগিয়ে না আসে, তবে এই শূন্যতা পূরণ হবে না। আমি ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের অনুরোধ করবো, তারা যেন এই চর্চা অব্যাহত রাখে এবং শিক্ষার্থীদের মধ্যেও লেখালেখির অভ্যাস গড়ে তোলে।”

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “প্রগতিশীলতার চর্চা কীভাবে করা যায় এবং সমাজ ও দেশের পক্ষে আমরা কীভাবে কাজ করতে পারি, তা প্রজ্জ্বলন প্রকাশনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। আগামী দিনেও আমাদের প্রকাশনা কার্যক্রম অব্যাহত থাকবে।”