spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলাআগুনে পুড়ে নিঃস্ব হলেন রাজমিস্ত্রি জিসান

আগুনে পুড়ে নিঃস্ব হলেন রাজমিস্ত্রি জিসান

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে রাজমিস্ত্রি জিসান হোসেন শাহাদাতের শেষ সম্বলটুকুও শেষ হয়ে গেছে। বসতঘর ও ভেতরের সব মালামাল হারিয়ে এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই।

শুক্রবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পানিয়ালা খন্দকার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জিসানের স্ত্রী সুমাইয়া আক্তার জানান, তার বাবা-মা ঢাকায় থাকেন। তিনি স্বামী ও এক সন্তানকে নিয়ে এই বাড়িতেই বসবাস করছিলেন। বিকেলে হঠাৎ বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই পুরো বসতঘর দাউদাউ করে জ্বলে ওঠে।

ভুক্তভোগী জিসান বলেন, “আমার দিন কাটছিল কষ্টে, কিন্তু এখন তো মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। সব পুড়ে গেছে—বসতঘর, জিনিসপত্রসহ প্রায় ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন পরিবার নিয়ে কোথায় যাব?”

আরও পড়ুনঃ জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনাস্থা আসবে: রিজভী

রামগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার ফয়েজুল হক জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে আরও তদন্ত প্রয়োজন।