― Advertisement ―

spot_img

ফুলবাড়ীতে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে এক এক্সকাভেটর মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: “দুর্যোগ পূর্বাভাস, প্রস্তুতি বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা বক্তব্য রাখেন। তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দুর্যোগের সময় কার্যকর প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন।

আরও পড়ুনঃ ধর্ষকদের ফাঁসির দাবিতে ইবিতে ছাত্রদলের মানববন্ধন

এরপর ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর আলমের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগকালীন করণীয় এবং উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ইসলামী রিলিফ বাংলাদেশ, ইউএসএস, অ্যাকশনএইড বাংলাদেশ, এমজেএস, এসকেএস, টিএমএসএস, সিইএম, আরসিবি (রিভার) প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।