― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলাভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ঢাকায় গ্রেপ্তার

ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ঢাকায় গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: রাজধানীর আফতাব নগর এলাকা থেকে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে অবস্থিত একটি মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। গ্রেপ্তার হওয়া সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ওই মামলার ১৪ নম্বর এজাহারনামীয় আসামি।

আরও পড়ুনঃ নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক

ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা ও হামলার ঘটনায় দায়েরকৃত চারটি মামলায় ধনু এজাহারনামীয় আসামি। যাত্রাবাড়ী থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।