spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসছাত্রদল এবং বিএনপি থেকে সম্পর্ক ছিন্ন করে পদত্যাগ ছাত্রদল কর্মীর

ছাত্রদল এবং বিএনপি থেকে সম্পর্ক ছিন্ন করে পদত্যাগ ছাত্রদল কর্মীর

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ‘আমি আজীবন এর জন্য ছাত্রদল এবং বিএনপির কর্মকান্ডের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। দলের কোন দায়ভার আমি নিতে চাই না। তাই রাজনৈতিক কারণে কারো সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে থাকলে ক্ষমা প্রার্থী।’ ফেসবুকে এভাবেই লিখে ছাত্রদল ও বিএনপির যাবতীয় কর্মকান্ডের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদল কর্মী নূর ইসলাম।

শুক্রবার (১১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এই ঘোষণা দেন। নূর বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী।

এ বিষয়ে নূর ইসলাম সাংবাদিকদের বলেন, রাজধানীর মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে, সেটার ভিডিওটা দেখে আমার খুব খারাপ লেগেছে। তাই আমি আমার সুস্থ মস্তিষ্কে দল থেকে সরে আসছি। ইবি ছাত্রদলের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলাম এবং আমার পুরো পরিবার বিএনপি করেন।

তিনি আরও বলেন, বর্তমানে আমার দলের যে অবস্থা তাতে কি বলব! আমি ছাত্রদল করি, অনেকই জানেন। যখন কেউ জিজ্ঞাসা করেন, তোর দল এই করে করে তখন আসলে আমি যুক্তি দিতে পারি না। দলের প্রতি আমার কোনো লোভ-লালসা ও চাওয়া-পাওয়া নেই।

আরও পড়ুনঃ মেডিকেল টেকনোলোজিস্টরাও তাঁদের গুরুত্ব অনুযায়ী সম্মানিত হোক

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, কোন কর্মী ফেসবুকে ছাত্রদল বিএনপির সাথে সম্পর্ক ছিন্নের বিষয়ে কী দিয়েছে আমি কিছুই জানি না। তবে যদি করে থাকে তাহলে এটা তার ব্যক্তিগত বিষয়। সে আসলেই ছাত্রদল করতো কিনা বা ৫ই আগস্টের পর কোন গুপ্ত সংগঠন থেকে এসেছে কিনা এটাও দেখার বিষয়। আর যেটা করতো সেটা ছাত্রলীগ করতো। হয়তো ছাত্রলীগ করতো বা গুপ্ত সংগঠন করতো। কে কী পোস্ট করেছে সেটা আমি দেখেনি আমার নজরেও আসেনি। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। একজনের ভালো নাই লাগতে পারে, অন্য সংগঠন করতে পারে। যারা পিওর দল করে তারা এরকম কাজ করবে না।