spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে জামায়াতে ইসলামী

রামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে জামায়াতে ইসলামী

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ালো বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পানিওয়ালা বাজারে ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী জয়নাল আবেদীনের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে পানিওয়ালা বাজারে জয়নাল আবেদীনের মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই আগুনে দোকানের অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দুর্ঘটনার পর শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে যান উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ। তারা জয়নাল আবেদীনের সার্বিক খোঁজখবর নেন এবং তার পরিবারকে সান্ত্বনা প্রদান করেন। একই সঙ্গে এই ক্ষতি পুষিয়ে উঠতে আল্লাহর সাহায্যের জন্য দোয়া করেন তারা।

আরও পড়ুনঃ বুটেক্সে একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৩.০’

পরে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে এক লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর শাখার আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট হাসান বান্না, ১০ নং ভাটরা ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন শিকদার, জামায়াত নেতা জামাল হোসাইন (প্রবাসী), আলমগীর হোসেন বিপ্লব, মাসুদ আলমসহ বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় নেতৃবৃন্দ।