― Advertisement ―

spot_img

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে শাজাহানপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া): জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই...
প্রচ্ছদসারা বাংলাকালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষ্যে মন্ডপ পরিদর্শন করলেন ওসি আলাউদ্দিন

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষ্যে মন্ডপ পরিদর্শন করলেন ওসি আলাউদ্দিন

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় তিনি বক্তারপুর ইউনিয়নের ভক্তবাড়ি পূজা মন্ডপে যান।

মন্ডপ পরিদর্শনকালে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ভক্তবাড়ি পূজা মন্ডপে শৃঙ্খলা বজায় রাখতে তিনটি সিসি ক্যামেরা চালু রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও সর্বদা সজাগ রয়েছে। তারা জানান, ওসি আলাউদ্দিনের আশ্বাসে এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।

আরও পড়ুনঃ রামগঞ্জে দু’দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ ও মালামাল লুট

এসময় ওসি মো. আলাউদ্দিন বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। উপজেলার মোট ৪৩টি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, পাহারাদার ও স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, প্রতিটি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।