spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি

ইবির তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত তিনটি বিভাগে ভর্তি আসন বৃদ্ধি করা হয়েছে। আরবি ভাষা ও সাহিত্য, বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি—এই তিন বিভাগে ১০টি করে মোট ৩০টি আসন বাড়ানো হয়েছে। আগে প্রত্যেক বিভাগে ৮০টি করে আসন থাকলেও বৃদ্ধি পেয়ে এখন আসনসংখ্যা দাঁড়াবে ৯০।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল–শিবির সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অনেকে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩১তম সভার প্রস্তাব ও সিদ্ধান্ত ২৪ (গ) এবং ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভার ২ নং সিদ্ধান্তের আলোকে তিন বিভাগে আসন বৃদ্ধির বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

এর ফলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগগুলোতে স্নাতক প্রথম বর্ষে ৯০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।