spot_img

― Advertisement ―

spot_img

ইবি দুই শিক্ষার্থী গুমের ১৪ বছর: সন্ধানের দাবিতে মানববন্ধন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী গুমের ১৪ বছর পূর্ণ হলেও তাদের সন্ধান মেলেনি। এখনো তাদের খোঁজে প্রতীক্ষায় রয়েছে পরিবার।বুধবার (৪...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসখালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (২৬ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এটি অনুষ্ঠিত হয়। 

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক  ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এসময়  প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, শাখা ছাত্রদলের  সদস্য সচিব মাসুদ রুমী মিথুন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, বাংলাদেশের কল্যাণের জন্য বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন। হায়াত-মউত আল্লাহ’র হাতে, তবে জাতির প্রতি দায়িত্ববোধ থেকেই আমরা চাইবো তিনি যেন সুস্থ হয়ে আবারও দেশের জন্য কাজ করতে পারেন।

আরও পড়ুনঃ মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

 তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। যে নির্যাতনের মধ্য দিয়ে তিনি ১৬ বছর অতিবাহিত করেছেন, তা আমরা সবাই জানি। তিনি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী এবং আজও সাধারণ মানুষের মুক্তির প্রতীক।

তিনি আরও বলেন, আজ সারাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলসহ অসংখ্য মানুষ তার জন্য দোয়া করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও সেই আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছি। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা যেন ব্যক্তিগতভাবেও তার সুস্থতার জন্য দোয়া করেন। বিশেষ করে শুক্রবার আসরের পর সবাই যেন এই দোয়া অব্যাহত রাখেন।