spot_img

― Advertisement ―

spot_img

ইবি দুই শিক্ষার্থী গুমের ১৪ বছর: সন্ধানের দাবিতে মানববন্ধন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী গুমের ১৪ বছর পূর্ণ হলেও তাদের সন্ধান মেলেনি। এখনো তাদের খোঁজে প্রতীক্ষায় রয়েছে পরিবার।বুধবার (৪...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবৈশ্বিক চাকরির প্রস্তুতি ও বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ইবিতে কর্মশালা

বৈশ্বিক চাকরির প্রস্তুতি ও বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ইবিতে কর্মশালা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ বৈশ্বিক চাকরির প্রস্তুতি এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাজিমুদ্দিনের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যে গঠিত আইইউবি অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক ও আইন বিষয়ক সলিসিটর ব্যারিস্টার আসাদুজ্জামান।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাতুল মিরাজ ও মিজানুর রহমান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আলোচনায় অতিথিরা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপের প্রস্তুতি ও আবেদন পদ্ধতি, বৈশ্বিক চাকরির ক্ষেত্র ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মশালার শেষ পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হয়।

ব্যারিস্টার আসাদুজ্জামান বলেন, একজন অ্যালামনাই হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। বর্তমান শিক্ষার্থীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তুলতে পারলে বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য কার্যকর কিছু করতে পারলেই আমরা নিজেদের সফল মনে করবো। সে লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ নির্বাচনে নৌকা না থাকায় জাবি শিক্ষিকার ক্ষোভ, ভোট না দেওয়ার আহ্বান

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে কাজ করলে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় উভয়ই উপকৃত হবে। অ্যালামনাইয়ের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস প্রশিক্ষণ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে এক হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার পরিকল্পনায় সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে। বিষয়ভিত্তিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মেন্টর নির্ধারণ করা হবে এবং আগামী পাঁচ মাসের মধ্যেই এসব কার্যক্রম শুরু করার আশা প্রকাশ করেন তিনি।