― Advertisement ―

spot_img

টাইব্রেকারে নালিতাবাড়ী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন নয়াবিল

জায়েদ মাহমুদ রিজন, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে উত্তেজনাপূর্ণ ফাইনালে নালিতাবাড়ী ইউনিয়নকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে ‘মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট’-এর চ্যাম্পিয়ন হয়েছে নয়াবিল ইউনিয়ন...
প্রচ্ছদজাতীয়নির্বাচনভোট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়ে যা জানালো ইসি

ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়ে যা জানালো ইসি

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। তিনি বলেন, আইনের দ্বারস্থ হতে কোনো অভিযোগকারীর কোনো বাধা নেই। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেজেট প্রকাশ করা হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রসঙ্গিক।

আরও পড়ুনঃ কুমিল্লা-৪ আসনে ১১ দলের প্রার্থী হাসনাত বিজয়ী

তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন। প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে।

শেরপুর-৩ আসনের ব্যাপারে ইসি এখনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান আনোয়ারুল ইসলাম।