― Advertisement ―

spot_img

ইবিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ,...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে শহিদ ওসমান হাদির স্মরণে কুইজ প্রতিযোগিতা

ইবিতে শহিদ ওসমান হাদির স্মরণে কুইজ প্রতিযোগিতা

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুইজ প্রতিযোগিতা ১.০ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করে।

এতে সংগঠনটির আহ্বায়ক শান্ত শিশিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য তাজমিন রহমান ও নওশীন শর্মিলীসহ অন্য শিক্ষার্থীরা।

জানা যায়, কুইজটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। কুইজে পরীক্ষার বিষয়বস্তু ছিল সিরাত, বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক বিষয়বলি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুনঃ ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

এসময় সংগঠনটির আহ্বায়ক শান্ত শিশির বলেন, শহিদ ওসমান হাদির স্মরণে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। বর্তমান সময়ে নিজেকে ও দেশকে এগিয়ে নিতে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তাই আমাদেরকে পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ একজনও যদি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে, তাহলে এই আয়োজন সফল হবে বলে আমি মনে করি।