― Advertisement ―

spot_img

ইবিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ,...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে সহকারী অধ্যাপক নিহত

ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে সহকারী অধ্যাপক নিহত

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ফজলুর রহমান নামে এক কর্মচারী ছুরিকাঘাতে হত্যা করেছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানের রুমে তিনি নিহত হন।

জানা যায়, বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে ইবির সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়ার গলায় ছুরি চালিয়ে দেন ফজলুর রহমান নামের কর্মচারী।

পরে নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ও ইবি থানার পুলিশ গিয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ ববিতে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও ইফতার

তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে সহকারী অধ্যাপক আসমা সাদিয়া মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও ডা. হোসাইন ইমাম।