spot_img

― Advertisement ―

spot_img

গুচ্ছের সি-ইউনিটে ৬৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষার ফলাফল...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসগুচ্ছের সি-ইউনিটে ৬৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ

গুচ্ছের সি-ইউনিটে ৬৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট পরীক্ষার্থীর ৬৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গুচ্ছের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

সোমবার (৩০ মার্চ) গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, পরীক্ষায় সর্বোচ্চ ৮৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী ফারহানা সুলতানা ঐশী।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ২৫ হাজার ২১৬ জন। এর মধ্যে ১৯ হাজার ৬০৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা মোট আবেদনকারীর ৭৭ দশমিক ৫০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৬১০ জন, যা ২২ দশমিক ৫০ শতাংশ।

আরও পড়ুনঃ ইবি শিক্ষিকা হত্যায় তদন্ত কমিটির তথ্য আহ্বান

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১২ হাজার ৯৭৮ জন উত্তীর্ণ হয়েছেন, যা মোট অংশগ্রহণকারীর ৬৬ শতাংশ। অন্যদিকে ৩০-এর নিচে নম্বর পাওয়ায় ৬ হাজার ৬২২ জন, অর্থাৎ ৩৩ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন।

এছাড়া বিভিন্ন ত্রুটির কারণে ৬ জনের ফলাফল বাতিল করা হয়েছে। এ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ছিল ৮৫ এবং সর্বনিম্ন নম্বর ছিল ঋণাত্মক ৫।

উল্লেখ্য, গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৭ মার্চ অনুষ্ঠিত হয় এবং পরীক্ষার মাত্র তিন দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়েছে।