― Advertisement ―

spot_img

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা কাল, ইবিতে প্রস্তুতি সম্পন্ন

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসগুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা কাল, ইবিতে প্রস্তুতি সম্পন্ন

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা কাল, ইবিতে প্রস্তুতি সম্পন্ন

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা। এ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের ২১টি কেন্দ্রে একযোগে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে মোট ১ লাখ ৬৬ হাজার ১০২ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ ইউনিটে ২৫ হাজার ১৮৫ জন আবেদন করেছেন।

পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এ সময় প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

আরও পড়ুনঃ আরসিআরইউর সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা নির্বাচিত

ইবি কেন্দ্রে গুচ্ছ ‘এ’ ইউনিটের সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান জানান, ইবি কেন্দ্রে ৯টি ভবনের ১৯৫টি কক্ষে ১১ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিনি বলেন, “গত ‘বি’ ইউনিটের পরীক্ষায় কয়েকটি কক্ষে ঘড়ি ও ফ্যানের সমস্যা ছিল। সেগুলো ইতোমধ্যে ঠিক করা হয়েছে।”

এদিকে ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “আগামীকালের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব, পুলিশ ও বিএনসিসি কাজ করবে। এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইন্টেলিজেন্স টিমও সক্রিয় থাকবে, আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।”চ