― Advertisement ―

spot_img

নববর্ষ উপলক্ষে ইবিতে মঞ্চস্থ হলো ‘বিসর্জন’

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ‘বিসর্জন’ মঞ্চস্থ করেছেন।বুধবার (১৫ এপ্রিল) বৈশাখের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসনববর্ষ উপলক্ষে ইবিতে মঞ্চস্থ হলো ‘বিসর্জন’

নববর্ষ উপলক্ষে ইবিতে মঞ্চস্থ হলো ‘বিসর্জন’

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ‘বিসর্জন’ মঞ্চস্থ করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) বৈশাখের দ্বিতীয় দিনে বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমবাগানে অবস্থিত বাংলা মঞ্চে নাটকটি মঞ্চস্থ করা হয়। আয়োজনে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়াও বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইফুজ জামান, অধ্যাপক ড. তপন কুমার রায়, অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ, অধ্যাপক ইয়াসমিন আরা সাথী ও সহযোগী অধ্যাপক ড. রোজী আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ উৎসবমুখর আয়োজনে বিএল কলেজে নববর্ষ উদযাপন

নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আরাফাত খন্দকার (গোবিন্দমাণিক্য), উম্মে হাফসা সেতু (গুণবতী), রিফাত ইসলাম (নক্ষত্ররায়), সুমন আহম্মেদ (রঘুপতি), মো. মোরসালিন (জয়সিংহ), রাগাত রহমান (অপর্ণা), তাওহীদ ইসলাম (মন্ত্রী), রিফাত হোসেন (নয়নরায়) এবং আবু সাঈদ (চাঁদপাল)।

নাটকটির মূল উপজীব্য ছিল অন্ধ ধর্মীয় কুসংস্কার, বলিপ্রথা ও হিংসার বিরুদ্ধে মানবিকতা, প্রেম ও সত্যের জয়। পুরোহিত রঘুপতির কঠোর ধর্মাচরণের বিপরীতে ত্রিপুরার রাজা গোবিন্দমাণিক্যের মানবিক অবস্থান এবং জয়সিংহের আত্মত্যাগের মধ্য দিয়ে কুসংস্কারের অবসানের চিত্র তুলে ধরা হয়।

নাটকের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন, পূজার নামে জীবহত্যা বা পশু বলিদান নয়; বরং প্রেম, ভক্তি ও মানবতার মধ্য দিয়েই সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ সম্ভব।