― Advertisement ―

spot_img

বুটেক্সের শহীদ আজিজ হলে আবারও চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হলগুলোতে চুরির ঘটনা থামছেই না। সম্প্রতি জি.এম.এ.জি. ওসমানী হল ও বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলে চুরির...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনএসএসসিতে চালু হলো নতুন শাস্তি নীতি ‘সাইলেন্ট এক্সপেল’

এসএসসিতে চালু হলো নতুন শাস্তি নীতি ‘সাইলেন্ট এক্সপেল’

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুনভাবে চালু করা হয়েছে ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার ব্যবস্থা। নতুন নীতিমালা অনুযায়ী, পরীক্ষার হলে কথা বলা, দেখাদেখি কিংবা অন্য কোনো অনিয়মে জড়িত থাকলে পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে কিছু না জানিয়ে পরে তার উত্তরপত্র বাতিল করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর খাতা আলাদাভাবে ‘রিপোর্টেড’ হিসেবে শিক্ষা বোর্ডে জমা দেওয়া হবে। তবে নীরব বহিষ্কারের আওতায় পড়লেও ওই শিক্ষার্থী পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবে। যদিও তার পরবর্তী সব উত্তরপত্র বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।

এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শককে অনিয়মের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করে বোর্ডে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ঢাকা বার নির্বাচনে অংশ নিচ্ছে না জামায়াত প্যানেলঃ শিশির মনি

আরও বলা হয়েছে, পরবর্তী পরীক্ষাগুলোতেও ওই শিক্ষার্থীর খাতা পৃথকভাবে জমা দিতে হবে এবং প্রতিটি উত্তরপত্রের সঙ্গে আগের ঘটনার তথ্য সংযুক্ত থাকবে, যাতে শিক্ষা বোর্ড সহজেই বিষয়টি যাচাই করতে পারে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং অসদুপায় রোধে এই নতুন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।