― Advertisement ―

spot_img

২০৩০এর মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত

আগামী ২০৩০ সালের মধ্যে শুধু সৌরবিদ্যুৎ খাত থেকেই ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে জৈবগ্যাস ও বায়ুশক্তি খাতের...
প্রচ্ছদজাতীয়অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে আনেনি, ফলে অনেক শিশু মারা গেছে :...

অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে আনেনি, ফলে অনেক শিশু মারা গেছে : স্পিকার হাফিজ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ হলেও অভিজ্ঞতার ঘাটতির কারণে তারা দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। তিনি অভিযোগ করেন, হামের টিকা দেশে আনা হয়নি, যার ফলে অনেক শিশু মারা গেছে। তার ভাষায়, “অদক্ষ লোকের হাতে দেশ পড়লে মানুষের অনেক ভোগান্তি হয়।”

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলার সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন,বিগত অন্তর্বর্তী সরকার দেশের জনগণের জন্য উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। এর মূল কারণ ছিল তাদের অভিজ্ঞতার অভাব।

তবে একই সঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে। এ জন্য দেশের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেছেন।

আরও পড়ুনঃ এসএসসিতে চালু হলো নতুন শাস্তি নীতি ‘সাইলেন্ট এক্সপেল’

জুলাই সনদ প্রসঙ্গে স্পিকার বলেন, সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি ইতোমধ্যে সনদে সই করেছে এবং সংসদে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বড় কোনো মতবিরোধ না থাকায় উভয় পক্ষ সমঝোতার মাধ্যমে জুলাই সনদের মূল বিষয়গুলো বাস্তবায়নে একমত হতে পারবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে। নির্বাচিত সরকারের সংবিধান সংশোধনের সাংবিধানিক অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “কয়েকজন ব্যক্তি রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংবিধান পরিবর্তনের অধিকার গণপ্রতিনিধিদের। কিন্তু অন্তর্বর্তী সরকার কিছু অদ্ভুত নিয়ম করে গেছে, যেখানে ব্যক্তির নির্দেশে সংবিধান স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যায়।”