― Advertisement ―

spot_img

জবিতে আন্তর্জাতিক শিক্ষা মেলা সফলভাবে সম্পন্ন

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্সির আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসচেঙ্গী নদীর স্বাস্থ্য গবেষণায় জবির শিক্ষার্থীরা

চেঙ্গী নদীর স্বাস্থ্য গবেষণায় জবির শিক্ষার্থীরা

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার চেঙ্গী নদী-এর ওপর নদীর স্বাস্থ্য নিরূপণে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান-এর নেতৃত্বে ৫৫ জন শিক্ষার্থী ‘Chengi River Habitat Survey (RHS)’ কার্যক্রমে অংশ নেন।

শহরের পর্যটন মোটেল সংলগ্ন নদীর উত্তর অংশে ফিল্ড ক্যাম্প স্থাপন করে নদীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। রিভার হ্যাবিটেট সার্ভের মাধ্যমে নদীর মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের পরিবর্তন, পানির প্রবাহের ধরন, দুই তীরের ভূমি ব্যবহার, নদীভাঙন ও ক্ষয় এবং পানির গুণগত মান বিশ্লেষণ করা হয়। পাশাপাশি নদী থেকে প্রাপ্ত পরিবেশগত সেবা বা ইকোসিস্টেম সার্ভিস সম্পর্কেও ধারণা নেওয়া হয়।

গবেষকদের মতে, এ অঞ্চলে এ ধরনের সার্ভে এই প্রথম এবং একটি নির্দিষ্ট আন্তর্জাতিক মডেল অনুসরণ করে কাজটি সম্পন্ন করা হয়েছে। RHS-কে মূলত নদীর স্বাস্থ্য সমীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। এ গবেষণায় বিভাগের অধ্যাপক ড. নিগার সুলতানা এবং ড. রিফাত মাহমুদ-ও অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ রাজশাহী কলেজে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নদীর প্রবাহ বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হচ্ছে এবং নদীভাঙন রোধে অপরিকল্পিতভাবে ব্লক বসানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। একই সঙ্গে নদীর পানির গুণগত মানের অবনতি এবং নদীতে বিপুল পরিমাণ বর্জ্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করতে বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে বলে মত দেন গবেষণাদলের প্রধান অধ্যাপক ড. মনিরুজ্জামান।

গবেষকরা আরও জানান, খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকার ভূগর্ভস্থ পানির অন্যতম উৎস এই চেঙ্গী নদী। নদীর প্রবাহ কমে গেলে সুপেয় পানির সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। তাই আঞ্চলিক ওয়াটারশেড ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সবাইকে নদী সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।