― Advertisement ―

spot_img

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে রাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইবি

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার বাস্কেটবল ইভেন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইবি।বুধবার (৬ মে)...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসআন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে রাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইবি

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে রাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইবি

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার বাস্কেটবল ইভেন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইবি।

বুধবার (৬ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে শিরোপা নিশ্চিত করে স্বাগতিক দল।

জানা যায়, ৪০ মিনিটের উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ইবি। আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে তারা প্রতিপক্ষকে চাপে রাখে। ম্যাচের শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় রেখে ইবি ৮৪-৩৮ পয়েন্টে রাবিকে হারায়, যা ৪৬ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে দলের অধিনায়ক তামিম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। ২০১৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে পারায় তারা গর্বিত।

আরও পড়ুনঃ পদত্যাগপত্র জমা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার

তিনি বলেন, সিনিয়র খেলোয়াড়দের অনুপ্রেরণাই তাদের এই সাফল্যের পেছনে বড় শক্তি হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ খেলাধুলার উন্নয়নে গুরুত্বারোপ করে বলেন, অ্যাথলেটিক্স খাতকে আরও এগিয়ে নিতে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি উল্লেখ করেন, একসময় খেলোয়াড় কোটা থাকায় জাতীয় মানের খেলোয়াড়রা এখানে ভর্তি হতো, যা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করেছিল। তবে বর্তমানে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হওয়ায় সেই সুযোগটি কমে গেছে, ফলে ভালো মানের খেলোয়াড় আকর্ষণে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে।