― Advertisement ―

spot_img

পর্দা নামল জবি ম্যানেজমেন্ট ক্লাবের ‘ক্যারিয়ার অ্যাফিক্স সিজন ৩.০’

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ ছয়দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ম্যানেজমেন্ট ক্লাবের ‘ক্যারিয়ার অ্যাফিক্স সিজন ৩.০’। সমাপনী মেগা...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবিসিটিআই ও জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের যৌথ কর্মশালা অনুষ্ঠিত

বিসিটিআই ও জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের যৌথ কর্মশালা অনুষ্ঠিত

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনীয়তা’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭১২ নম্বর কক্ষে কর্মশালার আয়োজন করা হয়।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইমরান হোসেন।

মূল প্রবন্ধে তিনি বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র সংসদ আন্দোলন, কারিগরি শিক্ষার সীমাবদ্ধতা এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে বিসিটিআইয়ের প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, “বর্তমান বিশ্বায়ন ও ডিজিটাল যুগে চলচ্চিত্র শিক্ষা শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সচেতনতা এবং জাতীয় পরিচয় নির্মাণের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।”

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ঐতিহ্য থাকা সত্ত্বেও দক্ষ মানবসম্পদের ঘাটতি, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

আরও পড়ুনঃ জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ, প্রচারে জবি ছাত্রদল

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর বলেন, “শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী শিক্ষা এবং শিল্প-সংশ্লিষ্ট অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি।”

কর্মশালায় অংশগ্রহণকারী ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহিমা রহমান নিধী বলেন, “আমাদের জন্য এ ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের বেশিরভাগ কাজই ব্যবহারিক। তাই এ ধরনের কার্যক্রম আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”