― Advertisement ―

spot_img

তারেক রহমানের ‘জনবান্ধব বাজেট’কে স্বাগত জানিয়ে জবিতে ছাত্রদলের মিছিল

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘জনবান্ধব বাজেট’কে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল মিছিল ও সমাবেশ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসতারেক রহমানের ‘জনবান্ধব বাজেট’কে স্বাগত জানিয়ে জবিতে ছাত্রদলের মিছিল

তারেক রহমানের ‘জনবান্ধব বাজেট’কে স্বাগত জানিয়ে জবিতে ছাত্রদলের মিছিল

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘জনবান্ধব বাজেট’কে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল মিছিল ও সমাবেশ করেছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও চত্বর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্যে সুমন সরদার বলেন, তারেক রহমান ঘোষিত জনবান্ধব বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাসের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। তিনি এ বাজেটকে জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে প্রস্তাবিত এ বাজেট দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং জনস্বার্থে এ ধরনের নীতিনির্ধারণী পদক্ষেপের ধারাবাহিকতা কামনা করি।”

আরও পড়ুনঃ ইবিতে নিয়োগ নিয়ে বিতর্ক, তথ্য দিতে গড়িমসি বিভাগীয় সভাপতির

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, ফারুক রানা, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, মাহমুদুল হাসান প্রধান, পথিক, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান, আবু সুফিয়ান, আব্দুল্লাহ আল মামুন, নাইমুর রহমান দুর্জয়সহ আহ্বায়ক কমিটির সদস্যরা।

কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রস্তাবিত জনবান্ধব বাজেটের প্রতি সমর্থন জানান।