― Advertisement ―

spot_img

বিএনসিসির সর্বোচ্চ পদবি সিইউও পেলেন ইবি শিক্ষার্থী মোসাদ্দেক

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবিএনসিসির সর্বোচ্চ পদবি সিইউও পেলেন ইবি শিক্ষার্থী মোসাদ্দেক

বিএনসিসির সর্বোচ্চ পদবি সিইউও পেলেন ইবি শিক্ষার্থী মোসাদ্দেক

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিএনসিসি সেনা শাখার ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন।

গত ২৫ জুন যশোর ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত সিইউও নির্বাচনী প্রক্রিয়ার লিখিত পরীক্ষা, ড্রিল, কমান্ড ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন তিনি। পরে বৃহস্পতিবার (২ জুলাই) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান তার কাঁধে সিইউও’র ব্যাজ পরিয়ে দেন।

জানা গেছে, আগামী এক বছরের জন্য মোসাদ্দেক হোসেন সুন্দরবন রেজিমেন্টের ২৪ নম্বর ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানির সিইউও ও কোম্পানি অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ সময় রেজিমেন্ট অ্যাডজুটেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট নাফিউর রহমান, লেফটেন্যান্ট বিএন তানজীম ইসলাম তাইন, ব্যাটালিয়ন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ আলাউদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পিইউও, বিএনসিসি স্টাফ ও ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় জীবনে মোসাদ্দেক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান, ভর্তি পরীক্ষার কার্যক্রম এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার বিএনসিসি সেকশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ তারেক রহমানের ‘জনবান্ধব বাজেট’কে স্বাগত জানিয়ে জবিতে ছাত্রদলের মিছিল

এ অর্জন প্রসঙ্গে মোসাদ্দেক হোসেন বলেন, “সিইউও হতে পেরে ভালো লাগছে। তবে এর মাধ্যমে দায়িত্বও অনেক বেড়ে গেছে। ইবির বিএনসিসিকে আরও সুদৃঢ় ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেওয়ার পাশাপাশি ক্যাডেটদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে কাজ করব। বিভিন্ন আন্তঃপ্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তাদের চিন্তা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর চেষ্টা করব, যাতে তারা বিভিন্ন ক্যাম্পে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনতে পারে।”

উল্লেখ্য, মোসাদ্দেক হোসেন দুটি ব্যাটালিয়ন ক্যাম্প, একটি রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প এবং একটি কেন্দ্রীয় ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন ক্যাম্পে তিনি ক্যাডেট বিকিউএমএস, ক্যাডেট বিএসএম ও ক্যাডেট সিএসএমের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২৫ সালে আন্তঃরেজিমেন্ট ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সুন্দরবন রেজিমেন্টের প্রতিনিধিত্ব করে রানারআপ হন এবং ২০২৬ সালে অনুষ্ঠিত ক্যাম্পে শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে নির্বাচিত হন।