― Advertisement ―

spot_img

ইবি ডিবেটিং সোসাইটির সভাপতির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশে পদবঞ্চিতের অভিযোগ

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সভাপতি ইয়াছিন আলীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশে পদবঞ্চিত করা, রাজনৈতিক ট্যাগ দিয়ে হেয় প্রতিপন্ন করা...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইবিতে মাসব্যাপী কর্মসূচি

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইবিতে মাসব্যাপী কর্মসূচি

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ জুলাই-আগস্ট ২০২৪-এর গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাসব্যাপী লাল ব্যাজ পরিধান কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-আগস্ট ২০২৪ ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস উদযাপন কমিটির’ আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া এবং সদস্য-সচিব ড. আসাদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে এবং দ্বিতীয় বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির উদ্বোধন করা হবে ১১ জুলাই (শনিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে।

১১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অফিস ও একাডেমিক কার্যক্রম চলাকালে লাল ব্যাজ ধারণ করবেন।

আরও পড়ুনঃ ইবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক মাসুদ রুমি মিথুন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মসূচির আওতায় নির্ধারিত সময়জুড়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা লাল ব্যাজ ধারণের মাধ্যমে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্যকে স্মরণ করবেন।