― Advertisement ―

spot_img

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করল ইবি ছাত্রদলের নবগঠিত কমিটি

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসশহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করল ইবি ছাত্রদলের নবগঠিত...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করল ইবি ছাত্রদলের নবগঠিত কমিটি

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তাঁদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত কমিটির নেতাকর্মীরা। পরে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহমেদ, আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, সাব্বির হোসাইন, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, আল আমিন, রিফাত হোসেন, আরিফুল ইসলাম জনি, আসাদ তৌফিক, মোহাম্মদ আলীসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা।

আরও পড়ুনঃ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য জবির অধ্যাপক ড. লোকমান হোসেন

দোয়া ও মোনাজাতে নেতারা দেশ, জাতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সার্বিক সফলতা কামনা করেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।