― Advertisement ―

spot_img

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর-আশুলিয়া অংশ উদ্বোধন

শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আংশিক অংশ—ধউর থেকে আশুলিয়া পর্যন্ত সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) ২০২৬ রাজধানীর...
প্রচ্ছদসারা বাংলাঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর-আশুলিয়া অংশ উদ্বোধন

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর-আশুলিয়া অংশ উদ্বোধন

শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আংশিক অংশ—ধউর থেকে আশুলিয়া পর্যন্ত সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ২০২৬ রাজধানীর সঙ্গে সাভার-আশুলিয়া অঞ্চলের দ্রুত যোগাযোগ নিশ্চিত ও যানজট নিরসনের লক্ষ্যে প্রকল্পটির এ অংশ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান এমপি, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এমপি, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন এমপিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তারা, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো প্রকল্পের কাজ চলতি বছরের মধ্যেই সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। পুরো প্রকল্পটি আব্দুল্লাহপুর থেকে ডিইপিজেড-শ্রীপুর পর্যন্ত বিস্তৃত হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রকল্পটি সম্পন্ন হলে রাজধানী ঢাকা ও আশুলিয়া-সাভার অঞ্চলের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও দ্রুত ও সহজ হবে। পাশাপাশি এ অঞ্চলের দীর্ঘদিনের যানজট নিরসনে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ জবিতে শিক্ষক-কর্মকর্তাদের শিক্ষাছুটি নিয়ে স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, ঢাকা ও সাভার-আশুলিয়ার মধ্যে দ্রুত যোগাযোগ প্রতিষ্ঠা এবং যানজট কমাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পরে অতিথিরা ফিতা কেটে ধউর-আশুলিয়া অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সড়কটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

প্রকল্পটির পূর্ণাঙ্গ কাজ শেষ হলে ঢাকা ও আশুলিয়া-সাভার অঞ্চলের যোগাযোগব্যবস্থায় গতি আসার পাশাপাশি শিল্পাঞ্চলকেন্দ্রিক যানবাহন চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।