
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয় ছাত্রশক্তির ৪৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. শাহীন মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফেরদৌস শেখ।
শনিবার (৩১ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসিসর চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মেহরাব হাসান। সহসভাপতি হিসেবে রয়েছেন আসমাউল হক, জান্নাতুল নাঈম ও বিপ্লব হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জিহাদ ইসলাম শাউন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাসনাইন, রাজিন সালেহ, আশিক আহমেদ রাতুল, মো. রায়হান আহমেদ রাহুল ও মাঈনুদ্দিন মাহি।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহিনুর রহমান তাহসিন। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাকিব উল ইসলাম ও আব্দুল্লাহ আল জিসান। দপ্তর সম্পাদক হয়েছেন ফেরদৌস হোসেন সোহান এবং সহদপ্তর সম্পাদক ইফতেখার আহমেদ। প্রচার সম্পাদক হয়েছেন জীবন সরকার সাদিত।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— আইন ও মানবাধিকার সম্পাদক মুহাম্মদ তালহা যুবায়ের তুহিন, সহআইন ও মানবাধিকার সম্পাদক মো. রাফি, ছাত্রীবিষয়ক সম্পাদক জান্নাতুন নাইম, সহছাত্রীবিষয়ক সম্পাদক মুসলিমা খন্দকার, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণবিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার, ক্রীড়া সম্পাদক মো. মাহিন ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওমর ফারুক, কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা সম্পাদক রাফিদ রেজওয়ান, সহকর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা সম্পাদক আহমেদ জয়, ধর্ম ও সম্প্রীতিবিষয়ক সম্পাদক মৌতাসিম মিনাল এবং শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ওমর ফাহমিদ খান।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মুক্তাদির, মো. অনিক হাসান, সুমাইয়া ইসলাম, আবু বকর সিদ্দিক, জান্নাতুল ফেরদৌস, মো. শামীম হোসেন, তাসনিয়া রহমান, মেহেদী হাসান, নুসাইবা আক্তার, সাকিবুল ইসলাম, তানজিম আহমেদ, মেহেরুন নেসা, রিফাত হাসান, শাফায়েত হোসেন, সাদিয়া সুলতানা, নাঈম ইসলাম, ইশতিয়াক আহমেদ ও সাইফুল ইসলাম।
আরও পড়ুনঃ জবির প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো আয়োজন, আসছেন জেমস
নবগঠিত কমিটির সভাপতি মো. শাহীন মিয়া বলেন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁর ওপর আস্থা রাখায় তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞ। সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং যৌক্তিক অধিকার আদায়ে তাঁরা পাশে থাকবেন। ক্যাম্পাসকে মাদকমুক্ত, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব রাখতে তাঁরা বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে তাঁদের রাজনীতি হবে দেশ গড়ার রাজনীতি। তরুণ সমাজের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বৈষম্যহীন, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তি অগ্রণী ভূমিকা পালন করবে।
কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, যৌক্তিক অধিকার আদায়, আবাসন সংকট নিরসন এবং মাদকমুক্ত, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে তাঁরা কাজ করবেন।
তিনি আরও বলেন, তাঁদের রাজনীতি হবে শিক্ষার্থীদের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা ও দেশ গড়ার রাজনীতি। তরুণ প্রজন্মের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বৈষম্যহীন, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।



