― Advertisement ―

spot_img

১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিচলতি বছরের প্রথম ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ...

ইকারাস

প্রচ্ছদসারা বাংলাহবিগঞ্জে জুয়ার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

হবিগঞ্জে জুয়ার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

হবিগঞ্জ প্রতিনিধিঃ জুয়া নিয়ে সংবাদ প্রকাশের জেরে হবিগঞ্জের সাংবাদিক আজিজুল হক সানুকে মধ্যরাতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১২টা ৪ মিনিটে মোবাইল ফোনে কল করে বাহুবলের এক জুয়া সংশ্লিষ্ট ব্যক্তি তাকে এ হুমকি দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

সাংবাদিক আজিজুল হক সানু জানান, সম্প্রতি জুয়া নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই একটি চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার মধ্যরাতে একটি মোবাইল নম্বর থেকে কল করে তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। একপর্যায়ে ডেগার দিয়ে পেটে আঘাত করে এপার-ওপার করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুনঃ ফুটবলে ফর্মেশন: একটি দলের সাফল্যের নেপথ্যে কৌশল, পরিকল্পনা ও সমন্বয়

তিনি আরও জানান, হুমকির ঘটনায় কল রেকর্ড সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।

আজিজুল হক সানু বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন তিনি।

সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় নিয়োজিত ব্যক্তিকে সংবাদ প্রকাশের কারণে এমন হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।