spot_img

― Advertisement ―

spot_img

পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আমিনুল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসশিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ

মোঃ আব্দুল আলিম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। 

আজ  সোমবার (১১ আগষ্ট) সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগসহ বেশ কয়েক দফা দাবিতে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এসময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পাশাপাশি রাজশাহী কলেজ যেনো রাজনীতি মুক্তি থাকে সেই দাবি জানান তারা। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। 

আরও পড়ুনঃ শহীদদের স্মরণে শিবগঞ্জে মোমবাতি প্রজ্বালন

তবে পদত্যাগের কারণ হিসেবে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক নিজেকে অসুস্থ দাবি করেন। এমতাবস্থায় তার পক্ষে এতো চাপ নেয়া সম্ভব নয় জানিয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাকে অন্য কোথাও শুধুমাত্র শিক্ষক হিসেবে পদায়নের আবেদন করেন।