― Advertisement ―

spot_img

বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘ছাত্র-শিক্ষক সংহতি’ কর্মসূচি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ‘সন্ত্রাস রুখতে ছাত্র-শিক্ষক সংহতি’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক...
প্রচ্ছদআন্তর্জাতিকনামাজিদের লাথি মারা সাব-ইন্সপেক্টরকে সাময়িকভাবে বরখাস্ত

নামাজিদের লাথি মারা সাব-ইন্সপেক্টরকে সাময়িকভাবে বরখাস্ত

দিল্লির ইন্দ্রলোক এলাকায় নামাজিদের লাথি মারা ঘটনায় দিল্লি পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবারের ঐ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তায় অনেকে একসঙ্গে নামাজ পড়ছিলেন। তারা যখন সিজদা রত ছিলেন, তখনই এক পুলিশ কর্মী নামাজিদের লাথি মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

মুহূর্তেই ঘটনাস্থলে হাজির অনেক নামাজি ঐ পুলিশ কর্মীকে ঘিরে ধরে তার সঙ্গে তর্ক করতে শুরু করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ওই ঘটনার নিন্দা করছেন এবং দোষী পুলিশ কর্মীর কঠোর শাস্তির দাবি তুলছেন।