spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত

নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত

জায়েদ মাহমুদ রিজন,নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিজ চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌণে ৯টার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিম নিশিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাহিন মিয়া (৩৮)। তিনি ওই গ্রামের মৃত আতর আলী ছেলে৷

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মত শাহিন মিয়া শনিবার সকালে দোকানে চা বানানোর জন্য চুলায় সেট করে রাখা মিনি বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাশধত ছেড়া তার হাতে লেগে বিদ্যুৎতায়িত হন৷ পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নন্নী বাজারে ও পরে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন৷ 

আরও পড়ুনঃ পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদ সভা অনুষ্ঠিন, কমিটি গঠন

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে৷