― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে নাগরিক প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নাগরিক প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ নাগরিক প্লাটফর্মের সদস্যদের নিয়ে  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২সেপ্টেম্বর রোববার  সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের হলরুমে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

আস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ শাহ আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,নাগরিক প্লাটফর্মের সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ জোনাব আলী, ডাবলুকুমার ঘোষ চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলাস, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সদস্য আব্দুস সালাম,চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক জমশেদ আলী।

বক্তারা বলেন আস্থা প্রকল্প যুবদের নিয়ে যে সব কর্মপরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়নে  সর্বাক্ত সহযোগিতা করার আশ্বাস দেন বক্তরা।

নাগরিক প্লাটফর্মের বিশিষ্টজনরা বলেন এই যুব ফোরাম গুলোর দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই সাধন হাকিম আটক

আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী রেজাউল করিম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা আফসানা খাতুন,শরিফা খাতুন সিনিয়র ফিল্ড অফিসার আরিফা খাতুন, জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দসহ যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।