spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে ফাঁস টানিয়ে ৮০ বছরের বৃদ্ধার আত্মহত্যা 

নালিতাবাড়ীতে ফাঁস টানিয়ে ৮০ বছরের বৃদ্ধার আত্মহত্যা 

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে লিচু গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে ফজিলা বেগম (৮০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার।

পুলিশ সূত্রে জানা গেছে বাশকান্দা গ্রামের হাবিল উদ্দিনের স্ত্রী বৃদ্ধা ফজিলা দীর্ঘদিন ধরে শরীরে জ্বালাপোড়া ও পেটের ব্যাথাসহ নানা রোগে ভুগছিলেন। শুক্রবার রাতে সবাই ঘুমিয়েছিলো। কিন্তু হঠাৎ বৃদ্ধার পুত্র বধু শাশুড়ির ঘরের দরজা খোলা দেখে স্বামীকে অবগত করেন। পরে কিছু সময় খোঁজাখুঁজির পর বাড়ির আঙিনায় লিচু গাছের ডালের সাথে বৃদ্ধার মরদেহ ঝুলে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ হালুয়াঘাটে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছানোয়ার হোসেন সাংবাদিকদের জানান পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।