spot_img

― Advertisement ―

spot_img

কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী শাহনাজ পারভীন

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট শাহনাজ পারভীন।দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দলীয়...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রান হারালো ভাইস চেয়ারম্যানের বাবা

ফুলবাড়ীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রান হারালো ভাইস চেয়ারম্যানের বাবা

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নব- নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের বাবা আতাউর রহমান (৬২) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন ) রাত নয়টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুলবাড়ী – বালারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা

মোটরসাইকেলটি আটক করেছে। তবে চালক উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের ইমান আলীর ছেলে এবং ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মোড় এলাকার আদি মোটরসাইকেল মেকানিক্সের কর্মচারী লিমন মিয়া (১৫) পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এশার নামাজ পড়ে বাড়ী ফিরছিলেন আতাউর রহমান। এসময় পিছন দিক থেকে একটি দ্রুত গতি সম্পন্ন মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় পাকা রাস্তার উপর পরে গুরুতর আহত হন তিনি।

আরও পড়ুনঃ ভূমির পিয়নের দাপটে বন্ধ কালভার্ট, ফসলি জমিতে জলাবদ্ধতা

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: তানভীর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।