
মো: সোহেল, ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলা জেলায় গত ০৫ থেকে ১১ আগস্ট পর্যন্ত ট্রাফিক ম্যানেজমেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও নৌ-বাহিনীর প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(১৩ আগস্ট) পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপাা মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে মোঃ মাহিদুজ্জামান সকল শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা করা, সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করাসহ জেলার সর্বস্তরের জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সকলকে আহ্বান জানান।
আরও পড়ুনঃ শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ডের নির্দেশ
এ সময় জেলা পুলিশ ও নৌ-বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



