― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত...
প্রচ্ছদসারা বাংলাগলাচিপায় সাইক্লোন বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

গলাচিপায় সাইক্লোন বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

আবু তাঈম সিজান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার বিছিন্ন দীপ-অঞ্চল চর কাজল চর বিশ্বাসে ৩১শে আগস্ট শনিবার ও ১লা সেপ্টেম্বর রবিবার সাইক্লোন বিষয়ক সচেতন মূলক মাঠ মহড়া আয়োজন করেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। অর্থায়নে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) ও বাস্তবায়নে সুশীলন।

এ অনুষ্ঠানে বন্যার সময়ে করনীয় কাজ সম্পর্কে অভিনয়ের মাধ্যমে চরাঞ্চলের সাধারন মানুষকে সচেতন করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীলনের উপজেলা সমন্বয়কারী সুব্রত কুমার গাইন, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আরাফাত হোসেন ও আফরোজা পপি। অদিতি এর পরিচালক মনোজ মন্ডল, চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জেল হোসেন বাবুল, চর কাজল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্লা ও সকল ইউপি সদস্য।

আরও উপস্থিত ছিলেন চর কাজল চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোশাররফ হোসেন ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল টিম লিডার, রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সহ সাধারন জনগণ।

আরও পড়ুনঃ ‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে’

সচেতন মূলক মাঠ মহড়া দেখতে আসা একজান বলেন এমন মহড়া আয়োজন করায় কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মাঠ মহড়ার মাধ্যমে বন্যার সময় করনীয় অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি। তারা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে করনীয় বিষয়গুলো তুলে ধরেছে। আমরা চাই প্রতি বছর এমন মাঠ মহড়ার আয়োজন করা হোক